রোজদিন ডেস্ক : এশিয়া কাপ (Asia Cup)। দুবাই সাম্রাজ্যে। প্রস্তুতি চলছে জোড়কদমে। সঞ্জু কি খেলবে? সূত্রের খবর, টি-টোয়েন্টিতে তিনটি শতরান করা উইকেটকিপারকে বাদ দিয়েই দল সাজানোর ভাবনাচিন্তা করছেন গৌতম গম্ভীর। উইকেটরক্ষক হিসাবে খেলার দৌড়ে এগিয়ে জিতেশ শর্মা।
সূত্রের খবর, অনুশীলন শুরুতে একা রক্ষক হিসাবে নিজের কাজ করছিলেন। মনোযোগ দিয়ে। ডান দিকে ঝাঁপিয়ে একটি ক্যাচ নেওয়ার জন্য সতীর্থদের প্রশংসাও পান। এর পরেই কোচ গৌতম গম্ভীর (Goutam Gambhir) সঞ্জুর দিকে এগিয়ে যান। প্রায় তিন মিনিট দু-জনের কথা হয়।
সকলে ব্যাট করলেও সঞ্জুকে কেউ ডাকেনি। সঞ্জু এরপর আইস বক্সের উপর গিয়ে বসে পড়ে। তারপর দু-একটা বল খেলে। সঞ্জু কি চান্স পাবে? না গম্ভীরের কোপে পড়বে?

Be the first to comment