Attack on student, রক্তাক্ত ছাত্র, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : 
কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুলে সহপাঠির ছুরিতে রক্তাক্ত হোল এক পড়ুয়া। আজ দুপুরে ক্লাস চলাকালীন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

সূত্রের খবর, নবম শ্রেণির ক্লাস চলাকালীন আচমকা এক ছাত্র তার সহপাঠির ওপর ছুরি নিয়ে চড়াও হয়। তখন শিক্ষক পড়াচ্ছিলেন। এই ঘটনায় হতবাক হয়ে যান শিক্ষক-সহ অন্য পড়ুয়ারাও। তড়িঘড়ি আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলাকারী ছাত্রকেও শিক্ষকরা ক্লাসের বাইরে নিয়ে যান। তার বাড়িতে খবর দেওয়া হয়।

কেন এই হামলা তা নিয়ে হতবাক স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, পড়ুয়া, অভিভাবক-সহ সব মহলই। কলকাতার নামী দামি এই ইংরেজি মাধ্যম স্কুলের এই ঘটনায় তোলপাড় উঠেছে সারা শহরেই। স্কুল সূত্রে প্রকাশ, অভিযুক্ত ছাত্র এই সব নিয়ে পড়াশোনা করছিল। এমনকি কোন শিরা কাটলে দ্রুত মৃত্যু হয়, নাবালক হলে হত্যাকারীর শাস্তি কম হয় কিনা, এই সব নিয়ে আগ্রহ, কৌতুহল ছিল তার। আজ সে সহপাঠীর গলায় ছুরি চালিয়ে দেয়। আহত ছাত্রর বাড়ি হাওড়ার ধর্মতলায়, তার গলা ও বাঁ হাতের আঙুলে ক্ষতচিহ্ন আছে। কেন তার ওপর এমন হামলা হোল তা কেউ বুঝে উঠতে পারছেন না।

ক্লাস চলাকালীন এই রক্তারক্তি কান্ডে আহত ছাত্র কে প্রথমে স্কুলে প্রাথমিক চিকিৎসা করার পর ই এম বাই পাসের ধারের একটি নামী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাবা মা কে খবর দেওয়া হলে তাঁরা সেখানে গেছেন।
হামলাকারী ছাত্রকে স্কুলে মনোবিদরা কাউন্সিলিং করেন। এরপর তাকে অভিভাবকরা বাড়ি নিয়ে যান। স্কুল কর্তৃপক্ষ গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় সব মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*