রোজদিন ডেস্ক :
ঘড়ির কাঁটা প্রায় ন-টা ছুঁই ছুঁই। সল্ট লেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। সকাল এগার টায় ইডি-র তলব পেয়ে সেখানে গেছিলেন তিনি। দিন ভর জিজ্ঞাসাবাদ চলে তাঁর। সন্ধ্যা পেরিয়ে ঘড়ির কাঁটা যখন প্রায় ন-টা ছুঁই ছুঁই, তখন প্রাক্তন মন্ত্রী বেরিয়ে আসেন। তবে সকালের মত রাতেও তিনি কোন কথা বলেননি। উৎসুক সাংবাদিক দের একটি প্রশ্নেরও জবাব দেননি।
উল্লেখ্য, ইউনেস্কোর নাম জড়িয়ে পুজো পরিক্রমার ব্যবস্থা করে তিনি কয়েক কোটি টাকার দুর্নীতি করার গুরুতর অভিযোগ উঠেছে। ইডি এর তদন্ত করছে।

Be the first to comment