বিষ্ণু মূর্তি নিয়ে মন্তব্য, বিতর্কে প্রধান বিচারপতি (B R Gavai)

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্য প্রদেশের খাজুরাহো জাভরি মন্দিরে  ক্ষতিগ্রস্ত বিষ্ণুমূর্তি নিয়ে মন্তব্যর জেরে অস্বস্তিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই।

আজ তিনি পরিস্কার জানান, সব ধর্ম কেই সম্মান করেন। তাঁর বক্তব্য ভুল ভাবে প্রচার করা হচ্ছে।

গত মঙ্গলবার জাভরি মন্দিরে সাত ফুট উঁচু  বিষ্ণুমূর্তি পুনঃস্থাপনের আর্জি নিয়ে এক মামলা শীর্ষ আদালত খারিজ করে।  বিষয়টি প্রত্নতত্ত্ব বিভাগের অধীন বলে জানিয়ে দেয়। প্রধান বিচারপতি মামলাকারীকে  জানিয়েছিলেন, এটি প্রচারের জন্য আনা হয়েছে।  সঙ্গে তাঁর কটাক্ষ ছিল,  এবার দেবতাই নিজের জন্য কিছু করুন।  তিনি শৈব হলে খাজুরাহোতে  গিয়ে শিবপুজোও করতে পারেন বলে জানান।

প্রধান বিচারপতির এই মন্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল বিতর্কর ঝড় ওঠে।  বিজেপি শাসিত মধ্যপ্রদেশ-সহ বহু এলাকার মানুষজন এর বিরুদ্ধে সরব হন। প্রধান বিচারপতিকে নিশানা করে তাঁদের অভিযোগ, উনি হিন্দু ধর্মকে আঘাত করেছেন। অনেকে তাঁর পদত্যাগও দাবি করেন।

কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতি-কে তাঁর মন্তব্য প্রত্যাহারেরও দাবি জানান।

আজ বি আর গাভাই জানান, তিনি সব ধর্মকেই সম্মান করেন। তাঁর মন্তব্য বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়ানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*