কলকাতায় নির্মলা (Nirmala Sitharaman), বললেন পুজোর মরশুমে নয়া GST-র সুবিধা পাবেন

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন দুর্গাপূজার মরশুমে নাগরিকরা নতুন GST-র সুবিধা পাবেন। আজ কলকাতার জাতীয় গ্রন্থাগারে  GST সংক্রান্ত  এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন এই কথা বলেন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে দেশে নতুন হারে GST চালু হচ্ছে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আজকের কলকাতা সফর বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।

দীপাবলির কথা মাথায় রেখে শুধু নয়, দুর্গাপূজার কথা ভেবে ও দেশবাসীকে এই কর সংস্কার “উপহার” দেওয়া হোল বলে তিনি ইঙ্গিত দেন। দাবি করেন,  এই প্রথম কোন কর সংস্কার সমগ্র দেশবাসীকেই স্পর্শ করবে। আগে সব কর সংস্কার সমাজের এক বিশেষ অংশ ই (পড়ুন আয়করদাতা,  উচ্চবিত্ত, কর্পোরেট ইত্যাদি) পেতেন, এবার GST ছাড়ের সুবিধা ধনী দরিদ্র,  শহরবাসী গ্রাম বাসী নির্বিশেষে পাবেন। কারণ GST সকলেই দেন বলে তিনি জানান।

প্রসঙ্গত,  GST নিয়ে গত কয়েক বছর ধরে জেরবার সাধারণ মানুষ। এবার তা কমিয়ে আমজনতা কে সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ঘটনা চক্রে, আগামী রবিবার মহালয়ার পরদিন ২২ সেপ্টেম্বর এই নয়া হার চালু হচ্ছে।  উচ্চ শিক্ষিত,  সংস্কৃতি সচেতন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ কলকাতায় এর পূর্ণ সদব্যবহার করেন। পরিস্কার উপস্থিত মানুষ জন দের বলেন, “আপনাদের উৎসব শুরুর সময়ই GST-র ছাড় চালু হচ্ছে।” এর ফলে রাজ্যের বিভিন্ন হস্তশিল্প,  কৃষিজ পন্য র ক্ষেত্র লাভবান হবে বলে তিনি জানান। এই তালিকায় শান্তিনিকেতনের ছাপ দেওয়া দ্রব্য , বাঁকুড়া র টেরাকোটা, দুই মেদিনীপুরের মাদুর বীরভূম মুর্শিদাবাদের নকশি কাঁথা, পুরুলিয়ার ছৌ মুখোশ, দক্ষিণ দিনাজপুরের কাঠের মুখোশ, শোলার কাজ, মালদা মুর্শিদাবাদের বিখ্যাত আম ও দার্জিলিং-এর বিশ্ব বিখ্যাত চা-ও আছে। উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলির পাট-শিল্পও GST ছাড়ের সুবিধা পাবে।

স্বাভাবিকভাবেই এতে খুশি সংশ্লিষ্ট মহল খুশি। নির্মলা সীতারামন আরও জানান, শুধু GST ছাড় নয়, আয়করের ক্ষেত্রে ও তাঁদের সরকার ব্যপক হারে ছাড় দিচ্ছেন।

জিএসটি-তে শুধু ছাড় দেওয়াই না, এর সরলিকরণও করা হয়েছে। এর জন্য বিভিন্ন রাজ্যকে তিনি ধন্যবাদ জানান।

স্বাধীন তা সংগ্রামে বাংলার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করে তিনি বলেন, এই রাজ্যর বার্তা সারা দেশকে উদবুদ্ধ করে। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার ঠিক আগে জিএসটি খাতে ছাড় এখানকার আমজনতাকে স্বস্তি দেবে বলে তিনি মনে করেন।

জাতীয় গ্রন্থাগারের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*