বি টি রোডে বাসের রেষারেষিতে প্রাণ হারালেন ২ জন, আহত ৪

Spread the love

রোজদিন ডেস্ক : 
বেপরোয়া বাসের রেষারেষিতে আজ সকালে পানিহাটিতে বি টি রোডে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন দুজন। আহত চার জন। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। সূত্রের খবর, পানিহাটির ধানকল মোড়ের কাছে দুটি বাসের রেষারেষির জেরে একের পর এক সাইকেল, অটো, বাইকে ধাক্কা লাগে। বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে দুজন প্রাণ হারান। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মানুষের অভিযোগ, এলাকায় বাসের রেষারেষি নতুন না। যাত্রীরা প্রাণ হাতে করে যাতায়াত করেন। ট্রাফিক রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সব হয়। এরই বলি হলেন দুজন। এই দুর্ঘটনার জেরে বি টি রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*