রোজদিন ডেস্ক: বদ্রিনাথের তপ্ত কুন্ডে ধর্মাচরণ করতে গিয়ে প্রাণ হারালেন দুই প্রবীণ মহিলা।।সম্পর্কে তাঁরা দুই বোন।। বদ্রিনাথ মন্দির দর্শনের আগে তাঁরা ১০৮ বার ওই কুন্ডে ডুব দিয়ে অজ্ঞান হয়ে পড়েন।।রাজস্থান থেকে এক পুণ্যার্থী দলের সঙ্গে এসেছিলেন রামু দেবী (৭১) ও প্রেমা দেবী (৬৩)। পুলিশ জানায়, শুক্রবার সকালে তাঁরা তপ্ত কুন্ডে ১০৮ বার ডুব দিয়ে স্নান করতে গিয়ে জ্ঞান হারান।এতে স্থানীয় পুণ্যার্থী দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পুলিশ, মন্দির কর্তৃপক্ষ কে খবর দেওয়া হয়। দুই মহিলাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা তাঁদের মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে। সে দলের সঙ্গে তাঁরা এসেছিলেন, তাঁরা রীতিমত স্তম্ভিত। ওই তপ্ত কুন্ডে স্নান করে বদ্রিনাথ দর্শনে যাওয়ার রেওয়াজ বহু বছর ধরে চলে আসছে।। দুই প্রবীণ মহিলা ধর্মাচরণ করতে গিয়ে এমন ভাবে প্রাণ হারানোয় শোক ও অস্বস্তি তে সব মহল ই।।

Be the first to comment