রোজদিন ডেস্ক: শনিবার থেকে দিল্লিতে দুদিনের ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে।। এর আগের দিন শুক্রবার বিকেল থেকে রাশিয়া, ইরাণের রাষ্ট্র পতি দের সঙ্গে পৃথকভাবে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।। ঘটনাচক্রে বিশ্ব রাজনীতির অঙ্গনে এই দুই রাষ্ট্র ই আমেরিকার প্রতিপক্ষ।
উপসাগরীয় যুদ্ধের প্রভাবে ক্রমেই মহার্ঘ হচ্ছে পেট্রো পণ্য। চিন্তার ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে ভারত সহ বিভিন্ন দেশের। এই প্রেক্ষিতে দুই তেলের ভান্ডার থাকা দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী র বৈঠক তাৎপর্য পূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
এইদিন ও আলোচনা র মাধ্যমে সমস্যার সমাধানে জোর দেন প্রধানমন্ত্রী। ইরাণের রাষ্ট্র পতি পেজেকশিয়ানের হাত ধরে ব্রিকস বিজনেস ফোরামে প্রধানমন্ত্রী র প্রবেশ নিঃসন্দেহে নজর কেড়েছে সব পক্ষের ই।
শনিবার চিনের রাষ্ট্র পতি শি জিন পেং আসছেন। একাধিক গুরুত্বপূর্ণ দেশের প্রধান দের উপস্থিতিতে রাজধানী এখন ই জমজমাট।
মার্কিন রাষ্ট্র পতি ট্রাম্পের কটাক্ষ নিয়ে ই ভারতে এই সম্মেলন হচ্ছে।। যেদিকে তাকিয়ে আছে সারা বিশ্বের বিভিন্ন দেশ।

Be the first to comment