University Amendment Bill, গবেষক দের সমস্যা হতে পারে : মানলেন অর্থমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যের বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলে গবেষক দের সমস্যা হতে পারে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মনে করেন। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষক, শিক্ষা কর্মীদের কথা মাথায় রেখে এই বিল আনা হয়েছে বলে ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রী র বক্তব্যে।। এই বিল কার্যকর হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা কর্মীদের অন্যত্র বদলি করা যাবে। এতে অশনি সঙ্কেত দেখছেন বহু অধ্যাপক ই। এর ফলে গবেষণা ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে তাঁরা মনে করেন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত শুক্রবার বলেন, এই আইনের অপব্যবহার যাতে না হয় তা দেখতে হবে। এতে গবেষক দের সমস্যা হতে পারে বলে তিনি ও মেনে নেন।
রাজ্যের শিল্প ক্ষেত্রে সিঙ্গুর বড় ধাক্কা ছিল বলে জানান অর্থমন্ত্রী। বলেন, এর ফলে সারা দেশে ই নেতিবাচক বার্তা গেছে। তা দূর করার জন্য রাজ্যে বড় কর্পোরেট সংস্থার আসা খুব ই দরকার। সকলে ই চান, এখানে বড় কিছু হোক। মুখ্যমন্ত্রী মুকেশ আম্বানি, অনন্ত আম্বানির সঙ্গে বৈঠক করবেন। আম্বানিদের সঙ্গে রাজ্যের যদি একটা মিলন হয় তো ক্ষতি কি বলে তিনি মন্তব্য করেন।
প্রাক্তন সরকারের দেউচা পাঁচামি প্রকল্প নিয়ে খুব আশাবাদী নন তিনি। ওখানে আদৌ কিছু হবে কিনা তা সন্দেহ জনক মনে করেন।
অত্যন্ত ব্যয় সাপেক্ষ ওই প্রকল্প নিয়ে সব দিক ভেবে দেখা দরকার বলে তিনি মনে করেন।
আগামী ১৭, সেপ্টেম্বর প্রধানমন্ত্রী র জন্মদিন উপলক্ষে দক্ষিণ কলকাতায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*