রোজদিন ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এবার নজর আফগানিস্তানের বাগরাম (Bagram) ঘাঁটি। ভারত সীমান্তের এই গুরুত্বপূর্ণ ঘাঁটির দিকে আমেরিকার নজর পড়ায় উদ্বিগ্ন ভারত*-সহ একাধিক দেশ।
সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালিবান সরকারকে বাগরাম ঘাঁটি তাঁদের হস্তান্তর করতে বলেছে। যা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, চিন, পাকিস্তান-সহ বিভিন্ন দেশ।
তালিবানও এই প্রস্তাবের বিরোধী বলে জানা যায়।
তালিবানদের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে এই বাগরাম মার্কিন বাহিনীর ঘাঁটি ছিল। বছর পাঁচেক আগে তালিবানের সঙ্গে চুক্তির ফলে আমেরিকা আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে। সম্প্রতি ট্রাম্পের ফের এই ঘাঁটি দখলের ইচ্ছায় সন্ত্রস্ত ভারত ও অন্যান্য দেশ। তালিবানও পরিস্কার জানিয়েছে, কোন অবস্থাতেই তাদের ভূমি হস্তান্তর করবে না।
ট্রাম্পের এই বিষয়ে হুশিয়ারি মধ্যপ্রাচ্যে ফের অশান্তির অশনি সংকেত বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment