- আজ ভারতীয় বায়ুসেনা দিবস ( ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে)। শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সমাজমাধ্যমে লেখেন সাহসী বায়ু সৈনিক ও সেনা পরিবারকে অভিনন্দন জানাই। ভারতীয় বায়ুসেনা সাহস নিয়মানুবর্তিতা শৃঙ্খলা ও স্পষ্টতা বা নির্ভুলতার প্রতীক। প্রধানমন্ত্রী লেখেন ইন্ডিয়ান এয়ার ফোর্স আকাশসীমা রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করে এবং প্রাকৃতিক বিপর্যয়ে বিশেষ ভূমিকা উল্লেখযোগ্য। তাঁদের আনুগত্য পেশাদারিত্ব এবং অদম্য মানসিকতা আমাদের গর্বিত করে।
- আজ বায়ুসেনা দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের হিন্ডন এয়ার বেসে হচ্ছে জমকালো অনুষ্ঠান।
- কংগ্রেস নেতা রাহুল গান্ধী এয়ার ফোর্স ডে উপলক্ষে ভারতীয় বায়ু সৈনিকদের অভিনন্দন ও স্যালুট জানান। তিনি সমাজের মাধ্যমে লেখেন বায়ু সেনা দিবসে আপনাদের সাহস আনুগত্য আকাশ সীমা রক্ষায় আপনাদের ভূমিকা সবাইকে অনুপ্রাণিত করে ।আপনাদের বীরত্ব, আত্মত্যাগ ও নিঃস্বার্থ সেবাকে আমরা সম্মান জানাই।
- কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন ইন্ডিয়ান এয়ারফোর্স ডে-তে সকল বায়ু সৈনিকদের জানাই হার্দিক অভিনন্দন ও স্যালুট। তিনি লেখেন বায়ুসেনারা আমাদের আকাশ সীমা রক্ষায় অসামান্য সাহস শৃঙ্খলা ও আত্মত্যাগ করেন।
- আজ শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে আহত খগেন মুর্মু ও শংকর ঘোষকে দেখতে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
- সুকান্তবাবু অভিযোগ তোলেন এখনো পর্যন্ত অভিযুক্তরা ধৃত নয় কেন ? যদি রাজ্য সরকার তাদের না ধরেন বা পুলিশ যদি ব্যবস্থা না নেন বা গ্রেফতার করেন তাহলে বিজেপি নিজেরাই ট্রিটমেন্ট করবে।
- নাগরাকাটায় কুর্তি সেতুর রাস্তা ভাঙ্গা । দ্রুত রাস্তা মেরামত করতে হবে। এলাকাবাসীদের দুরবস্থা তুঙ্গে।
- দুধিয়াতে শুরুর ড্রেজিং। সেতু মেরামতের কাজ চলছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে এলাকাবাসীরা
- অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবের উদ্যোগে উত্তরবঙ্গের বন্যা কবলিতদের টলিউড দিল কুড়ি লক্ষ টাকা।
- অফিস টাইমে বজবজ শিয়ালদা লাইনে ট্রেন চলাচলের বিপত্তি।
- চলছে এসআইআরের প্রস্তুতি বৈঠক। সিইও দপ্তরে বৈঠক চলছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হচ্ছে। কলকাতায় এসেছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেস ভারতীর নেতৃত্বে চারজনের টিম।

Be the first to comment