বায়ুসেনা দিবস, শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : আজ বায়ুসেনা দিবস। ১৯৩২ সালের এই দিনে প্রথম এই অন্তরীক্ষ প্রহরার বাহিনীর সূচনা হয়। ৯৩ বছর আগের এই দিনকে স্মরণ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন। দেশের আকাশসীমা সুরক্ষায় বাহিনীর ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন তাঁরা।
প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, সাহস, শৃঙ্খলা, ও নির্ভুলতায় এই বাহিনী দেশের আকাশকে সুরক্ষিত রেখেছে। সবরকম পরিস্থিতির মোকাবিলায় এই বাহিনীর শৌর্যর তিনি প্রশংসা করেন।
প্রাকৃতিক দুর্যোগে এই বাহিনী যেভাবে পরিষেবা দেয় তারও ভূয়সী প্রশংসা করেন তিনি।
দেশ সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে বায়ুসেনাবাহিনীর পেশাদারি, অক্লান্ত ভুমিকায় প্রধানমন্ত্রী তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মু ও তাঁর বার্তায় বায়ুসেনাবাহিনী র সব সদস্য ও তাঁদের পরিবারকে শুভেচছা জানিয়েছেন। তিনি বলেন, দেশ ওঁদের জন্য গর্বিত। প্রতিটি ক্ষেত্রে তাঁদের অসমসাহসিকতার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, দেশের আকাশকে ওঁরা সুরক্ষিত রেখেছেন। তাঁদের অক্লান্ত সেবা, সাহসকে তিনি শুভেচ্ছা জানান। বলেন, ভবিষ্যতেও এই কাজে ওঁরা সফল হবেন।
প্রসঙ্গত, ১৯৩২ সালে ব্রিটিশ আমলে প্রথম এই বায়ুসেনাবাহিনী তৈরি হয়। ১৯৩৩ সালে প্রথম এর বিমান আকাশে ওড়ে। প্রথমে কয়েকটি বিমান নিয়ে এর সূচনা হয়। ক্রমে তার শক্তি বেড়েছে।
এখন ভারতের বায়ুসেনাবাহিনী এই ক্ষেত্রে পৃথিবীর চতুর্থ শক্তিশালী বাহিনী। সারা পৃথিবীতে এর সুনাম আছে।
অপারেশন সিঁদুর-এ এই বাহিনীর উল্লেখযোগ্য অবদান ছিল।
আজ হিন্ডন বিমানবন্দরে উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই দিনটি পালিত হচ্ছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধীও বায়ুসেনা দিবসে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। দেশের আকাশসীমা রক্ষায় তাঁদের অদম্য সাহস, আত্মত্যাগ, নিঃস্বার্থ সেবাকে কুর্নিশ জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*