রোজদিন ডেস্ক :
জনবহুল বাগুইহাটি উড়াল পুলের নীচে আজ সন্ধ্যায় আচমকা একটি গাড়িতে আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। ভর সন্ধ্যেয় দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়ি দেখে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এটি অ্যাপ ক্যাব ছিল বলে স্থানীয় সূত্রের খবর। কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত হচ্ছে। এখন অবধি হতাহতের খবর মেলেনি। দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় বলে প্রকাশ।

Be the first to comment