গুজরাটে এক মাসে পাঁচ কৃষকের আত্মহত্যা

Spread the love

রোজদিন ডেস্ক :
গুজরাটে এক মাসে পাঁচ কৃষকের আত্মহত্যায় উদবিগ্ন প্রশাসন। অসময়ের বৃষ্টি, ফসলের দাম না পাওয়া, ঋণের বোঝা ইত্যাদির শিকার হয়ে তাঁরা এই চরম পথ নিয়েছেন বলে প্রকাশ। মূলত সৌরাষ্ট্র অঞ্চলের কৃষকদের এই মর্মান্তিক ঘটনা গোটা রাজ্যেই উদবেগ সৃষ্টি করেছে। রাজকোটে ও একজন আত্মঘাতী হন।
একদিকে বিপুল ঋণের বোঝা, অন্যদিকে ফসলের দাম না মেলায় তাঁরা এই পথ নেন।
সম্প্রতি গুজরাট সরকার ১০ হাজার কোটি টাকা র ঋণ রিলিফ প্যাকেহের কথা ঘোষণা করলেও সবার কাছে তা পৌঁছয়নি বলে জানা যায়। অনেকেই ক্ষতিপূরণ পাননি। মেলেনি শস্য বিমার টাকাও। যা নিয়ে ক্ষুব্ধ তাঁদের পরিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*