রোজদিন ডেস্ক : নির্বাচনী আবহে রাজ্যজুড়ে বাইক চলাচলের উপর একাধিক বিধিনিষেধ।জারি করেছে নির্বাচন কমিশন। প্রথম দফা ভোটের ঠিক দুদিন আগে কমিশনের তরফে জারি হওয়া বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এনিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। আজ বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর বক্তব্য, বাইক ব্যবহারে নিষেধাজ্ঞায় সমস্যার সম্মুখীন হবে সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরাও। কাজের জায়গা থেকে শুরু করে হঠাৎ করে আসা কোনও গুরুত্বপূর্ণ কাজে যেতেও সমস্যা হবে। বিভিন্ন প্রয়োজনে বাইক ও টু হুইলার অনেক সমস্যার সমাধান। তাতে নিষেধাজ্ঞা চাপানোয় বড়সড় সমস্যার মুখে অসংখ্য মানুষ।

Be the first to comment