রোজদিন ডেস্ক : বুধনার প্রায় একই সুরে নির্বাচন কমিশন ও বিজেপির মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে।কটাক্ষ তিনি বলেন, পহেলগাঁওতে জঙ্গি হামলা রুখতে পারো না,। আর বাংলার নির্বাচনে মিলিটারি চাই মোদিবাবু? সাঁজোয়া গাড়ি নিয়ে এসেছ? যখন জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এসে ভারতীয়দের মেরে যায়, তখন সাঁজোয়া গাড়ি কোথায় থাকে? তিনবছর ধরে মণিপুর জ্বলছে। সেখানে সাঁজোয়া গাড়ি পাঠাও না! পহেলগাঁও হামলার বর্ষপূর্তির দিনে প্রচারের মঞ্চ থেকে একেবারে নাম করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ করবী মান্নার সমর্থনে নালিকুল সাহাপুর মাঠের সভা থেকে পহেলগাঁও থেকে জ্বলন্ত মণিপুর নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, জঙ্গিদের ঠেকাতে পারে না, বাংলাকে দখল করার চেষ্টা চলছে। জঙ্গিরা ভারতীয়দের হত্যা করে পালিয়ে যায়। আর বাংলার ভোটে মিলিটারি! পাকিস্তানকে আক্রমণ করতে পারে না। আর বাংলার নির্বাচনে সাঁজোয়া গাড়ি নিয়ে এসেছে! ৩ বছর ধরে অশান্ত মণিপুর। সেখানে সাঁজোয়া গাড়ি পাঠিয়ে শান্তি ফেরাও। মোদিবাবু আর শাহবাবু, একবার মণিপুরে গিয়ে সভা করে দেখে আসো তোমাদের রাজ্য আর আমাদের রাজ্যের মধ্যে কত পার্থক্য! একইসঙ্গে হরিপালের সভা থেকে আলুচাষিদের নিয়ে বিজেপির কুৎসা, মিথ্যাচার উড়িয়ে দেন তৃণমূলনেত্রী। বলেন, আলুচাষিদের নিয়ে কিচ্ছু ভাবে না কেন্দ্র। শুধু কুৎসা করে। আলুচাষিদের এক পয়সাও দেয় না বিজেপি সরকার। উল্টে সারের দাম বাড়িয়ে দেয়! চাষিদের নিয়ে বিজেপি খেলা করছে। উত্তরপ্রদেশে চাষিরা আলুর দাম পায় না। বাংলায় কুইন্টাল প্রতি আলুর দাম বাড়িয়েছি, ৯৫০ টাকা। আমাদের এখানে কোল্ড স্টোরেজ আছে। এখানে সরকারই চাষিদের থেকে আলু কেনে। কেন্দ্র আলু রফতানির জন্য ট্রেনও দেয় না। ট্রেন দেবে শুধু বহিরাগতদের এনে ভোট দেওয়ানোর জন্য। এই তো।তোমাদের।কাজ। মানুষ সব দেখছে, জবাব চার তারিখ পেয়ে যাবে।

Be the first to comment