রোজদিন ডেস্ক: আগামীকাল রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগের দিন ফুল বদলে পদ্ম শিবিরে যোগ দিলেন গোপীবল্লভ পুরের বিদায়ী টি এম সি বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতো। আজ বিদায়ী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী র হাত থেকে গেরুয়া পতাকা গ্রহণ করেন তিনি।
তাঁকে পাশে নিয়ে শুভেন্দু অধিকারী বলেন,এই দুর্নীতি গ্রস্ত অপদার্থ সরকারের অপশাসন থেকে রাজ্য কে মুক্ত করার জন্য বিজেপি সরকার পরিবর্তন চায়। পাশের রাজ্য ওড়িশা য় বিজেপি সরকার আসার পর কিভাবে কাজ হচ্ছে সবাই তা দেখতে পাচ্ছেন। এভাবেই এখানেও বিজেপি সরকার আসুক, মানুষের উন্নয়ন হোক। জঙ্গল্মহলের মানুষ রা ভাতার থেকে বেশি কর্মসংস্থান চান। তাঁরা আধুনিক হাসপাতালের পরিসেবা চান।
সূত্রে র খবর, ২০২১ সালে টি এম সি তে যোগ দিয়ে বিধায়ক হয়েছিলেন খগেন্দ্র নাথ মাহাতো। এবার দল তাঁকে মনোনয়ন দেয় নি।মানুষের সেবা করার লক্ষ্যে তিনি রাজনীতি তে এসেছেন। এর জন্য সরাসরি শুভেন্দু অধিকারী র সঙ্গে যোগাযোগ ও করেন। জঙ্গল্মহলের মানুষের সঙ্গে বঞ্চনা করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
শুভেন্দু অধিকারী সহ পদ্ম শিবিরের অন্যরা তাঁকে স্বাগত জানান।

Be the first to comment