বিহারে বন্দে ভারতের ধাক্কায় নিহত তিন তরুণ, আহত অনেক

Spread the love

রোজদিন ডেস্ক : উৎসবের রেশ না মিলতেই বিহারের পূর্নিয়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন তরুণ। আজ ভোরে দ্রুতগামী বন্দে ভারতের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। আহত হয়েছেন আরও অনেকে। পাটলিপুত্রগামী বন্দে ভারত পূর্ণিয়ার কসবা শহরের কাছে একটি লেভেল ক্রসিং এ পার হওয়ার সময় এই মর্মান্তিক ঘটনা হয়। স্থানীয় সূত্রের খবর, কয়েকজন তরুণ রেল লাইন পার হচ্ছিলেন, তখনও দিনের আলো ভাল ফোটেনি, ট্রেন আসছে দেখতে ও বুঝতেও পারেন নি তাঁরা। নিহতদের বয়েস ১৯ থেকে ২৫ বছর। কাকভোরের এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নামে। আহতদের চটজলদি পূর্ণিয়ার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এই দুর্ঘটনায় লেভেল ক্রসিং কর্মীদের কোনও গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*