- সরকারি চিকিৎসকদের উপস্থিতিতে কড়াকড়ি, শুরু হল ফেস বায়োমেট্রিক। পয়লা অক্টোবর থেকে চালু নতুন নিয়ম।
- বাম এবিভিপি সংঘর্ষে উত্তাল জে এন ইউ
- প্রায় ৭০ হাজার কিউসেক জল ছাড়ছে ডি ভি সি।প্লাবনের আশঙ্কা, জারি হয়েছে কমলা সতর্কতা।
- শুভ বিজয়ার এই পূণ্য সময়ে ডিভিসি-র এই জল ছাড়াকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- নিমতলা ঘাট, বাজা কদমতলা ঘাট সহ ঘাটে ঘাটে একাদশীতে চলছে প্রতিমা নিরঞ্জন।
- দক্ষিণ আমেরিকার সফরে রাহুল গান্ধী। কলম্বিয়াতে বাজাজ হিরো এবং টিভিএস এর খুব ভালো বাজার। এটা প্রমাণ করে যে ভারতীয় কোম্পানিগুলি তাদের উদ্ভাবনী ক্ষমতার জোরে বিশ্ববাজারে উঁচু স্থান নিয়েছে। এই কথাগুলি সমাজ মাধ্যমে লেখেন রাহুল গান্ধী। কোন স্বজন পোষণ বা পক্ষপাতিত্ব নেই এখানে, লেখেন রাহুল।
- উত্তরপ্রদেশের সম্বলে হাতুড়ি মেরে মসজিদের অবৈধ এবং বেআইনি অংশ ভেঙে ফেলছেন মুসলিমরা নিজেরাই।
- ভারত সফরে আসছেন বৃটেনের প্রধানমন্ত্রী। ৯ অক্টোবর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক তাঁর।
- গঙ্গার ঘাট পরিদর্শনে মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
- গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন। বিসর্জনের পরেই গঙ্গা থেকে তোলা হচ্ছে কাঠামো।
- ভাটপাড়ার সুটিয়াপাড়ায় প্রতিমার গয়না চুরি। গতকাল খোলা হয় সিসিটিভি। দুষ্কৃতীদের সনাক্ত করছে করতে হিমশিম খাচ্ছে পুলিশ।
- সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগকে সামনে রেখে এসআইআর পিছিয়ে দিতে দিল্লিতে আর্জি জানাতে পারে রাজ্য। কমিশন অবশ্য নির্ধারিত সূচি মেনেই এসআইআরের প্রস্তুতি নিচ্ছে।
- ইংল্যান্ডের ইতিহাসে এই প্রথম ক্যান্টারবেরির আর্চবিশপ হচ্ছেন এক মহিলা। নাম সারা মুল্লাল্লি। বয়স ৬০ বছর। ইংল্যান্ডের গির্জার ইতিহাসে প্রথম মহিলা আর্চবিশপের দায়িত্ব পেলেন তিনি। এই নজিরবিহীন ঘটনায় খুশি স্থানীয় অধিবাসীরা।
- ভেঙে গেল অতীতের সব রেকর্ড। পুজোর পাঁচদিনে যাত্রী পরিবহণে নতুন নজির গড়ল কলকাতা মেট্রো। পঞ্চমী থেকে নবমী ব্লু লাইনে যাত্রী সংখ্যা প্রায় ৩৫ লক্ষ।
- পুজো শেষ হতেই রেড রোডে কার্নিভালের প্রস্তুতি শুরু পুলিশ, প্রশাসনের।

Be the first to comment