রোজদিন ডেস্ক : ইংল্যান্ডের ইতিহাসে এই প্রথম ক্যান্টারবেরির আর্চবিশপ হচ্ছেন এক মহিলা। ৬৩ বছর বয়সী সারা মুল্লাল্লি ইংল্যান্ডের গীর্জার ইতিহাসে প্রথম মহিলা আর্চবিশপের দায়িত্ব পেলেন। এই নজিরবিহীন ঘটনায় খুশি ওখানকার অধিবাসীরা। ২০১৪ সালে ইংল্যান্ডে মহিলাদের বিশপ হওয়ার অধিকার দেওয়া হয়। ২০১৫ সালে সারা মুল্লাল্লি ক্রেডিটনের বিশপ হন, তিন বছর ওই পদে থাকার পর ২০১৮ সালে তিনি লন্ডনের ১৩৩ তম বিশপ হন। এবার ইংল্যান্ডের সর্বোচ্চ আর্চবিশপের সম্মান পেয়ে তিনি ইতিহাসে জায়গা করে নিলেন। এই সম্মানজনক দায়িত্ব পেয়ে আজ প্রথমে তিনি একটি স্থানীয় গীর্জায় যান, সেখানে খাবার প্যাকেট তৈরি তে সাহায্য করেন।
পেশায় প্রাক্তন সেবিকা ( নার্স) সারা মুল্লাল্লি এর আগেও অনেক গুরুত্বপূর্ণ পদ এর দায়িত্ব সামলেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার প্রথম মহিলা আর্চবিশপ কে স্বাগত জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান, গীর্জা ইত্যাদি ক্ষেত্রে ইংল্যান্ডের গীর্জার বিশেষ গুরুত্ব আছে বলে তিনি জানান। জাতীয় জীবনে ক্যান্টারবেরির আর্চবিশপ এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তাঁর আশা।
ক্যান্টারবেরির ভারপ্রাপ্ত আর্চবিশপের হাত থেকে সারা মুল্লাল্লি কার্যভার নেবেন।
দুই সন্তানের মা সারা তাঁর এই নতুন দায়িত্ব পেয়ে আপ্লূত। বলেন, খুব বড় দায়িত্ব ভার পেলেন। তিনি অনুভব করছেন যে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও শান্তি তাঁর সহায়ক হবে। এই নতুন জগতে তিনি খ্রীস্টের আহবান শুনতে, তাঁকে আরও জানতে ও পৃথিবীতে তাঁকে আরও পরিচিত করার সুযোগ পাবেন বলে জানান।

Be the first to comment