রোজদিন ডেস্ক : পুজো মিটতে না মিটতেই বিপদের আশঙ্কা। রাজ্যকে না জানিয়েই প্রায় ৬৫,০০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। তাঁদের জল ছাড়ার সিদ্ধান্তে ফের বেকায়দায় রাজ্যের কয়েক লক্ষ বাসিন্দা। ফের বড়সড় বিপদের মুখে দাঁড়িয়ে তাঁরা। এই নিয়ে তীব্র ভাষায় ডিভিসিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যাণ্ডলে এক পোস্টে তিনি লেখেন, এটা কোনও প্রাকৃতিক দূর্যোগ নয়, ডিভিসির তৈরি করা একটি দূর্যোগ। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আজ বিপদের সামনে দাঁড়িয়েছে। তিনি আরও বলেছেন, এভাবে কেউ বাংলাকে বিসর্জন দিতে পারবে না। আমাদের রাজ্যের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। মিথ্যার ওপর সত্যের জয় হবেই। পোস্টে তিনি লেখেন —-
“বিজয়া দশমী দুর্গাপূজার সমাপ্তি-আনন্দ, উল্লাস এবং নতুন এক আশার মুহূর্ত। কিন্তু পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার পরিবর্তে, ডিভিসি রাজ্যকে কোনও আগাম নোটিশ ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে। এই বেপরোয়া কাজটি আমাদের পবিত্র উৎসবগুলির মধ্যে দুর্দশা সৃষ্টির চেষ্টা ছাড়া আর কিছু নয়।
এই ধরনের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। না জানিয়ে এভাবে জল ছেড়ে দিয়ে, ডিভিসি বাংলার লক্ষ লক্ষ মানুষকে আচমকা বিপদের মধ্যে ফেলেছে। এটা কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসির তৈরি করা একটি দুর্যোগ।
আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। সত্য মিথ্যের উপর জয়লাভ করবে এবং শুভ ইচ্ছেগুলো অশুভের ওপর জয়লাভ করবে।
জয় মা দুর্গা!

Be the first to comment