কর্মসংস্থানে নীতি আয়োগের রিপোর্টে ‘এগিয়ে বাংলা’! টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শনিবার নীতি আয়োগের রিপোর্ট কার্ডে ভাল রেজাল্ট করেছে বাংলা৷ সবচেয়ে ভাল ফলাফল দেখা গিয়েছে কর্মসংস্থানের নিরিখে৷ সদ্য প্রকাশিত নীতি আয়োগের ‘স্টেট সামারি রিপোর্ট ফর ওয়েস্ট বেঙ্গল’-এ মেনে নেওয়া হয়েছে যে, ২০২২-২৩ অর্থবর্ষে বাংলার বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২ শতাংশ, যেখানে দেশের গড় ৩.২ শতাংশ।

সেই রিপোর্ট কার্ড এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে, নীতি আয়োগ আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক সূচকগুলিতে, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে, শক্তিশালী পারফরম্যান্সকে স্বীকৃতি দিয়েছে। ২০২২-২৩ সালে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২%, যা জাতীয় গড় ৩.২% এর চেয়ে ৩০% কম।”

নীতি আয়োগের সদ্য প্রকাশিত সমস্ত পরিসংখ্যানকেই এদিন নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তুলনা টানেন তিনি। সবশেষে এই উন্নতির কথা তুলে ধরে সকলকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*