রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেরারিরা প্রার্থী হতে পারবেন না। এর ফলে পলাতক আওয়ামি লিগের নেতা কর্মীরা ভোটে অংশ নিতে পারবেন না বলে মনে করা হচ্ছে। গত বছর আগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ওই দেশে টালমাটাল পরিস্থিতি চলছে। ঘরে-বাইরে চাপের মুখে বর্তমান রাষ্ট্র প্রধান মহম্মদ ইউনুস আগামী বছর নির্বাচন হবে বলে জানিয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লিগ ও বিরোধীদের চাপে ফেলতে নির্বাচন কমিশনও নানা ব্যবস্থা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আগে শুধুমাত্র সাজাপ্রাপ্তরা ভোটে দাড়াতে পারতেন না, এবার ফেরারিরাও তা পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই ছাড়া অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না বলে প্রকাশ। সব প্রার্থীকেই সশরীরে তা জমা দিতে হবে। এর ফলে ও আওয়ামী লিগ-সহ বিরোধী দলের বহু প্রার্থীই সমস্যায় পড়তে পারেন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
বিভিন্ন সমস্যায় জর্জরিত বাংলাদেশে নির্বাচন হলেও শান্তি ফেরা নিয়ে বিভিন্ন মহলে সংশয় আছে।

Be the first to comment