- দুর্গাপুজোর চাঁদা তোলা নিয়ে কামারহাটিতে জোর জুলুম। ধর্মেন্দ্র রায় নামে বিজেপি নেতা লরি দাঁড় করিয়ে দাদাগিরি শুরু করেন। তিনি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে শোনা যায়। স্থানীয় বিজেপি নেতা বলেন বিজেপি কোন তোলাবাজিতে বিশ্বাস করে না। ওটা তৃণমূল কংগ্রেসের কালচার। এলাকার তৃণমূল কংগ্রেস নেতা বলেন তোলাবাজি বরদাস্ত করা হবে না।
- বিহারে এস আই আর-এর পর নতুন ভোটার কার্ড আসতে চলেছে, ৩০শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন প্রযুক্তির ভোটার কার্ড অর্থাৎ সচিত্র পরিচয় পত্র পাওয়া যাবে।
- ওড়িশায় বাংলায় কথা বলায় মারধরের অভিযোগ।
- কল্যাণীতে রেশনের চাল-সহ ভিন রাজ্যের গাড়ি আটক।
- ভারী বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল। ধান-পাট চাষের সমূহ ক্ষতি হচ্ছে।
- বন্যায় নদী পারাপারে সেতু ভেঙ্গে গেল। চন্দ্রকোনায় শিলাবতী নদীর ওপর যে সেতু ছিল তা ভেঙে যাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আগে তৈরির চেষ্টা হচ্ছে।
- ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তীর্ণ এলাকা।
- উত্তর ও উত্তর-পশ্চিম ভারত ভয়াবহ বৃষ্টিতে জলমগ্ন। পাঞ্জাবে গবাদিপশু ভাসিয়ে নিয়ে গেল হড়পা বান, এছাড়া বহু মানুষের মৃত্যু হয়েছে বন্যায়।
- লাগাতার বৃষ্টিতে ধসে বিপর্যস্ত দেবভূমি হিমাচল প্রদেশ।
- বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না উত্তরাখন্ড। আপাতত চারধাম যাত্রা বাতিল।
- যমুনার জলে প্লাবিত নয়ডা। রাজস্থানেও একই জলছবি, জলমগ্ন এলাকা, ভাসছে গোটা শহর।
- জম্মু ও কাশ্মীরে স্কুল বন্ধের যে নির্দেশ জারি ছিল তা আরো বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ বন্যা পরিস্থিতিতে এখনই স্কুলে যেতে পারবে না ছাত্র-ছাত্রীরা।

Be the first to comment