বাংলাদেশের নির্বাচন, নিরপেক্ষ হবে কি??

Spread the love

রোজদিন ডেস্ক : হাতে আর মাত্র চার মাস মত বাকি, পড়শি বাংলাদেশের নির্বাচন হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে।  ওই নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই ওখানকার রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে। গত বছর আগস্টে হাসিনা সরকারের পতনের পর নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস-এর নেতৃত্বে অন্তর্বতী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা ঘোষণা করার পর বিভিন্ন রাজনৈতিক দল সহ ওই দেশের আমজনতার মনেও  আশা জেগেছিল। কিন্তু যত দিন যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পরস্পর বিরোধী মন্তব্যে এই নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপি, তিন দলই ষড়যন্ত্রের অভিযোগ আনায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

সূত্রে র খবর, খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি-র অভিযোগের আঙুল জামায়াত ও এনসিপি-র দিকে, আর এই দুই দলের নিশানা বিএনপি-র দিকে।

সব দলের অভিযোগই মোটামুটি এক, তা হল নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল, কোন দলের নিয়োগ পাল্লাভারী ইত্যাদি। যা নিয়ে রীতিমত বিড়ম্বিত বর্তমান সরকার। বিএনপি-র বক্তব্য, সরকার পক্ষপাতমূলক আচরণ করছে, বিশেষ রাজনৈতিক দলকে অগ্রাধিকার দিচ্ছে। প্রশাসনের রদবদল নিয়ে সরকার চার সদস্যর যে কমিটি করেছে, তার মধ্যে অন্তত দুজন ঠিক নয় বলে তাঁদের অভিযোগ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সংস্কার আগে, না ভোট আগে, এই নিয়েও মতান্তর আছে বিএনপি-র।
অন্যদিকে জামায়াত ও এনসিপি-র নাম না করে বিএনপি-র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। হাসিনা সরকারের পতনের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে অন্যতম ক্ষমতাশালী হয়ে উঠেছে। এর নেতা নাহিদ ইসলাম উপদেষ্টার পদ ছেড়ে দলকে আরও শক্তিশালী করার ওপর নজর দিয়েছেন। কিন্ত এখন অবধি নির্বাচন কমিশন তাঁদের দাবি অনুযায়ী শাপলা প্রতীক না দেওয়ায় ক্ষুব্ধ তাঁরা আসন্ন নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লিগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বলে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর পরেও প্রভাবশালী রাজনৈতিক দলগুলির পারস্পরিক মতান্তরে চিন্তিত দেশের আমজনতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*