অজিত ডোভালকে আমন্ত্রণ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের

Spread the love

রোজদিন ডেস্ক :
পড়শি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ওই দেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আজ দিল্লিতে খলিলুর রহমানের নেতৃত্বে এক প্রতিনিধি দল অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। কলম্বো নিরাপত্তা সম্মেলনে (সিএসসি) যোগ দিতে গতকালই তাঁরা দিল্লি এসেছেন। আগামীকাল ওই সম্মেলনে যোগ দেবেন।
আজ তাঁরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সিএসসি-র কার্যক্রম, গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁরা আলোচনা করেন। আগামী কাল ই তাঁরা ঢাকা ফিরে যাবেন বলে প্রকাশ।
উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছে সেখানকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ইতিমধ্যে তাঁকে ওই দেশে প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ সরকার ভারতকে চিঠিও দিয়েছে বলে সূত্রের খবর।
যদিও তাঁকে কোন ভাবেই ফেরত পাঠাবে না ভারত।।
দুই দেশের এই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অজিত ডোভালের বৈঠক তাৎপর্য পূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
অন্যদিকে রাজ্যে এস আই আর শুরুর পর থেকে উত্তর ২৪ পরগণা, নিউ টাউন ইত্যাদি এলাকা থেকে দলে দলে বাংলাদেশি নিজেদের দেশে চলে যাচ্ছেন বলে প্রকাশ।
এস আই আরের আতংকে তাঁরা ফিরে যাচ্ছেন। তাঁদের অনেকেরই এখানকার আধার, ভোটার কার্ডও আছে। লক্ষীর ভান্ডার সহ অনেকে সরকারি সুযোগ সুবিধাও পান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*