রোজদিন ডেস্ক :
রাজ্যে এসআইআরের সময়সীমা বৃদ্ধির জন্য ফের দাবি উঠলো। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, এত কম সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্য চাপ দিয়ে রীতিমত ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। তাঁরা এসআইআরের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এর সময়সীমা বৃদ্ধির আর্জি জানান। উদবেগের সঙ্গে বলেন, বিভিন্ন জায়গায় বিএলওরা আতংকে আত্মহত্যা করছেন। অবিলম্বে এই ত্রাসের পরিবেশ দূর করে সময় নিয়ে, সুষ্ঠুভাবে এই কাজ সম্পন্ন করার জন্য তিনি দাবি করেন।
প্রসঙ্গত কাজের চাপে আজও একজন বিএলও আত্মঘাতী হওয়ার খবর এসেছে।
কেরালা ও রাজস্থানে দুই বিএলও আত্মঘাতী হয়েছেন।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ প্রথম থেকেই বিএলওদের পাশে থেকেছে। তাঁদের সুযোগ সুবিধা দেওয়া নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক রাজ্যের সিইও, সিইসি শুধু নয়, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী নেতাকেও চিঠি দিয়েছেন।
যেভাবে বিএলওদের প্রশাসনিক ও রাজনৈতিক চাপের মুখে এই গুরুত্বপূর্ণ কাজ করতে হচ্ছে এতে উদবিগ্ন তাঁরা।

Be the first to comment