রোজদিন ডেস্ক :
নানা ঘটনায় অশান্ত বাংলাদেশে এবারও বিজয় দিবসের অনুষ্ঠান হবে না। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এই উপলক্ষে আগে ওখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হলেও গত বছর থেকেই এতে ছেদ পড়েছে।
আজ বাংলাদেশের অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নানা কারণে এবারও বিজয় দিবসের কুচকাওয়াজ হবে না।
উল্লেখ্য শেখ হাসিনার আমলে শুধু বাংলাদেশই না, কলকাতার ফোর্ট উইলিয়ামেও এই উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিতে ওই দেশের প্রতিনিধিরাও আসতেন। এসেছেন বহু মুক্তিযোদ্ধাও। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এই দিনটির আনন্দ, ঔজ্জ্বল্যই যেন বাংলাদেশে ম্লান হয়ে গেছে।
এবারও বাংলাদেশে এই দিবস পালিত হবে না জেনে আওয়ামী লিগ তোপ দেগেছে।
সমাজ মাধ্যমে তাঁরা জানান, পাকিস্তানের পরাজয়ের দিন সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ইউনুসের সার্কাসের সঙ্গীরা মেনে নিতে পারছে না। বাংলাদেশের জনগণ প্রস্তুত থাকুন, দেশকে আরেক বার শত্রুমুক্ত করতে হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।

Be the first to comment