রোজদিন ডেস্ক, কলকাতা:- বারুইপুর পূর্ব বিধানসভার ভোটার লিস্টে বাংলাদেশীদের নাম৷ এমনটাই অভিযোগ করে তাদের নাম প্রকাশ্যে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন বেশ কতগুলো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিরোধী দলনেতা লেখেন, “বারুইপুর পূর্ব বিধানসভার ১০১, ১০২, ১০৪, ১০৫ নং বুথগুলিতে ১০০% হিন্দুদের বসবাস। একজনও মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস না থাকা সত্তেও ভোটার লিস্টে হঠাৎ করে মুসলিম ভোটারদের নাম জ্বল জ্বল করছে, যারা আদপেই ভারতীয় নাগরিক নন, সকলেই বাংলাদেশী। উদাহরণ স্বরুপ ১০২ নং বুথের এই ভোটার তালিকা সর্বসমক্ষে তুলে ধরলাম। এই বুথটিতে বসবাসকারী সকলেই হিন্দু ভোটার, অথচ ভোটার তালিকায় ৩২ জন মুসলিম ভোটারের নাম বিদ্যমান। যারা ঐ বুথের বাসিন্দাই নন অর্থাৎ সম্পূর্ণ ভুয়া।”


তিনি আরোও লেখেন, ” রাজ্যের বিভিন্ন বিধানসভার বেশীরভাগ বুথের ভোটার তালিকায় এই ধরনের ভুয়ো ভোটার বিদ্যমান। অবিলম্বে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা উচিত তবেই এই ধরনের ভুতুড়ে বিদেশী ভোটারের নাম বাদ পড়বে। এরাই প্রকৃত মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ভোটব্যাঙ্ক, এই কারণেই এই সব ভুয়ো নাম বাদ পড়ার সম্ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত।”

Be the first to comment