বাংলার বাড়ি, ফের উপভোক্তাদের যাচাই এর নির্দেশ

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্য সরকার গ্রামীণ এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের তালিকা ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে সোমবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বিশেষ সচিব সব জেলা শাসকদের চিঠি দিয়েছেন। এই যাচাই পর্বে এস আই আর সংক্রান্ত তথ্য ও খতিয়ে দেখতে বলেছেন। আগামী ৩০ মে সন্ধ্যার মধ্যে এই সংক্রান্ত বিশদ রিপোর্ট পেশ করতে হবে।
এর জন্য জেলাশাসকদের উপযুক্ত আধিকারিক দের দিয়ে কাজ করাতে বলা হয়েছে।
এই প্রকল্পের সুবিধাভোগীদের অনেকে তা পাওয়ার উপযুক্ত ছিলেন না বলে আগেও অভিযোগ উঠেছিল। এই ধরনের এক জন ও অনুপযুক্ত যাতে সুবিধা না পান, এর জন্য ফের তা যাচাই এর প্রয়োজন বলে সরকার মনে করে।
উল্লেখ্য, কেন্দ্রের আবাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেয়। বারবার সদ্ব্যবহার শংসাপত্র চাওয়া হলেও তা দেওয়া হয় নি।
প্রাক্তন সরকার নিজেরাই বাংলার বাড়ি প্রকল্প চালু করে। এবার তার উপভোক্তাদের যাচাই করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*