রোজদিন ডেস্ক: মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক ব্যক্তি কে ধাক্কা দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। আহত ব্যক্তির সঙ্গে তর্কাতর্কি র মাঝেই চলে আসে পুলিশ। তখন ও তারা ভাবেনি গাড়িটি চালাচ্ছেন কয়েকমাস ধরে পুলিশের খাতায় নিখোঁজ (!!)রাজগঞ্জের অপসারিত বি ডি ও প্রশান্ত বর্মন।
সোমবার রাতে তাঁকে কলকাতায় গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, গত বছর নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে হত্যার অভিযোগে নাম জড়িয়েছিল রাজগঞ্জের বি ডি ও প্রশান্ত বর্মনের। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ ছিল, এই হত্যায় সরাসরি যুক্ত তিনি। তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে প্রথম দিকে অনেক হম্বি তম্বি করলেও আগাম জামিন চেয়ে আদালতে যান তিনি। চলতি বছর জানুয়ারি তে আদালত তাঁকে এই মামলায় আত্ম সমর্পণের নির্দেশ দিলেও তা মানেন নি। উধাও হয়ে যান। তাঁকে বি ডি ও পদ থেকে অপসারিত করা হয়। কিন্তু পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছিল না।
সোমবার রাতে আচমকা ই তাঁর গাড়ি একজন কে ধাক্কা দিলে পুলিশের জালে পড়েন তিনি। আগামীকাল তাঁকে স্বপন কামিল্যা হত্যা মামলায় মূল অভিযুক্ত হিসাবে আদালতে তোলা হতে পারে বলে জানা যায়।

Be the first to comment