ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, আজ কল্যাণীতে তিন জেলাকে নিয়ে বৈঠক

Spread the love

রোজদিন ডেস্ক : ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে তিন জেলা নিয়ে বড় প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি জেলার উন্নয়নমূলক প্রকল্প ও প্রশাসনিক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এই পর্যালোচনা বৈঠক বলে জানা গিয়েছে। বৈঠকে দফতর ধরে প্রকল্পের বাস্তবায়ন, কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি, পরিকাঠামো উন্নয়ন, প্রশাসনিক পরিষেবা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে। বৈঠকে তিন জেলাশাসক, পুলিশ সুপার, কমিশনার অফ পুলিশ, মহকুমা প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন দফতরের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই জেলা সফর ও প্রশাসনিক নজরদারিতে জোর দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার কল্যাণীতে তিন জেলা নিয়ে এই উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*