রোজদিন ডেস্ক: সোমবার থেকে প্রস্তাবিত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না।আন্দোলন কারী সংগঠন ও ইন্ডিয়ান ব্যাঙ্ক এসোসিয়েশনের ( আই বি এ) আলোচনার পর আপাতত এই ধর্মঘট স্থগিত রাখা হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের দাবি গুলি নিয়ে আই বি এ উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার থেকে তিনদিনের প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘটের প্রেক্ষিতে রবিবার ও সব ব্যাঙ্ক খোলা ছিল।। আপাতত তিন দিনের টানা ব্যাঙ্ক ধর্মঘটে স্থগিত হওয়ায় গ্রাহক মহলেও স্বস্তি ফিরেছে।
উল্লেখ্য, সপ্তাহে পাঁচ দিন কাজ সহ একাধিক দাবিতে এই ধর্মঘট ডাকা হয়।

Be the first to comment