FLOOD IN NORTH BENGAL: তিস্তা-সহ পাহাড়ি নদীগুলির বন্যা মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : তিস্তা-সহ উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলিতে নিয়মিত বন্যা, ক্রমবর্ধমান ভাঙন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য প্রশাসন। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পাহাড় বিশেষজ্ঞ একলব্য শর্মা এই কমিটির নেতৃত্ব দেবেন। ওই কমিটি দীর্ঘমেয়াদি সমাধানের রূপরেখা তৈরির কাজ করবে। কমিটিতে দার্জিলিং ও কালিম্পংয়ের জেলাশাসকদের পাশাপাশি খড়্গপুর আইআইটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-সহ একাধিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের রাখা হয়েছে। পাহাড়ি নদীর গতিপ্রকৃতি, ক্ষয়, ভূমিধস এবং বন্যার ঝুঁকি খতিয়ে দেখে কমিটি তাদের সুপারিশ জমা দেবে। এই কমিটি নিয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, পাহাড়ি নদীগুলির বন্যা পরিস্থিতি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আমার অনুরোধে তিনি ব্যবস্থা নিয়েছেন। এতে আমরা খুশি। এখন স্থানীয় প্রশাসনের আশা, বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বন্যা ও বিপর্যয় মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে। সেই সঙ্গে নিয়ম করে প্রতি বছর জীবন ও জীবীকার ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*