Durga Puja Theme বাম বধ!

Spread the love

রোজদিন ডেস্ক: দুর্গা পুজোর থিমে বাম বধ! যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।। পুজোয় সক্রিয় অংশ না নিলেও মন্ডপের কাছে বামপন্থীদের বই এর স্টল দেওয়ার বহু দিনের রেওয়াজ । শারদোৎসব উপলক্ষে তাঁদের এই বই এর স্টল নিয়ে এবার হুঙ্কার শোনা গেছে মুখ্যমন্ত্রীর মুখে। তিনি সাফ জানিয়েছেন, দুর্গা পুজো না লিখলে বামপন্থীদের বই এর স্টল করার অনুমতি না দিতে তিনি পুজো কমিটি গুলিকে বলবেন। তাঁর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতির হাওয়া গরম হতে শুরু করেছে। বহু পুজো কমিটি সিদ্ধান্ত নিয়েছে, দুর্গা পুজো না লিখলে বামপন্থীদের বই এর স্টল করার অনুমতি দেওয়া হবে না।
এবার আর ও এগিয়ে এন্টালির কামারডাঙা পুজো কমিটির পুজোর থিম হচ্ছে ” “বাম বধ। ” সেখানে পরিস্কার ব্যানার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সিপিএম সহ বামপন্থীদের পুজোয় বই এর স্টল করতে দেওয়া হবে না।
বাম বধের পাশে তাদের পুজোর মূল থিম এবার হিন্দু সনাতন রাষ্ট্র।
অন্যদিকে এই সব ঘটনা য় ক্ষুব্ধ সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী ভীতু, দুর্বল ও। তাই পুলিশ কে না বলে বামপন্থীদের বই এর স্টল করার বিষয় টি পুজো কমিটির ওপর ছেড়ে দিয়েছেন। তাঁরা যা করার করবেন বলে তিনি জানান। বলেন, এই সব পুজো কমিটি গুলি আজ আছে, কাল থাকবে না। বামপন্থী রা ছিল, আছে, থাকবে ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*