রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা ও তাঁর তত্বাবধানে নেওয়া সব সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সোমবার সারা দেশের জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল রবিবার সমাজ মাধ্যমে এই কথা জানিয়ে বলেন, হাজারের বেশি জেলা কংগ্রেস সভাপতি দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে সোমবার সব জেলায় প্রতিবাদ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের স্বার্থে জ্ঞানেশ কুমার ভোট চুরির পরিকল্পনায় মদত দেওয়ার অপরাধ করেছেন। কে সি বেণুগোপালের দাবি, গণতান্ত্রিক কাঠামো রক্ষার জন্য জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে তাঁরা সব ভোটার কে শামিল করে আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করবেন।

Be the first to comment