রোজদিন ডেস্ক :
বাঁকুড়ার জয়পুরে বাইক দুর্ঘটনায় (Bankura Bike Accident) মর্মান্তিকভাবে তিন তরুণ প্রাণ হারালেন। গুরুতর আহত দুজন। গতকাল রাতের এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। পুলিশের অনুমান, দুটি বাইকে অজানা গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা হয়। দ্রুত গতিতে আসা কোন গাড়ি দুটি বাইকে জোরে ধাক্কা দিয়ে উধাও হয়। এতে দুই বাইকের আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। সলদা মোড় সংলগ্ন রাজ্য সড়কে কি ভাবে এই দুর্ঘটনা হোল তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ।
নিহত তিন তরুণ পল্লব সাঁতরা (২০), অনন্ত সাঁতরা (২০) ও উজ্জ্বল বায়েন (২৪) দের বাড়ি জয়পুরে। গুরুতর আহত বাপি রুইদাস সহ দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
তরতাজা, প্রাণবন্ত তিন তরুণের আকস্মিকভাবে এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
রাতের অন্ধকারে কিভাবে এই দুর্ঘটনা হোল তা জানা না গেলেও পুলিশ অনুমানের ভিত্তিতে ঘাতক গাড়ির খোঁজ করছে।

Be the first to comment