Camac Street, এবার তলব প্রাক্তন IPS হুমায়ুন কবীরকে

Spread the love

রোজদিন ডেস্ক : 
ক্যামাক স্ট্রীটে (Camac Street) অভিষেক ব্যানার্জির কার্যালয়ে পুলিশ, পুরকর্মীদের ওপর হামলার অভিযোগে এবার প্রাক্তন IPS তথা প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে তলব করলো পুলিশ৷ আগামী বুধবার ৯ সেপ্টেম্বর তাঁকে শেক্সপিয়ার থানায় হাজিরা দিতে বলা হয়েছে। গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রীটে অভিষেক ব্যানার্জির কার্যালয়ে বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার বাধে। তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশ, পুরকর্মীদের বচসা, ধাক্কাধাক্কি, হাতাহাতি বাধে৷ উভয় পক্ষ ই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানায়৷ এর আগে এই ঘটনায় অভিষেক ব্যানার্জি, ডেরেক ও’ব্রায়েন থানায় হাজিরা দিয়েছেন৷ এবার ডাক পড়লো প্রাক্তন IPS হুমায়ুন কবীরের। গতকাল সন্ধ্যায় ও তাঁর বাড়িতে নোটিশ দিতে গেছিল পুলিশ৷ তিনি না থাকায় দিতে পারেনি। আজ সকালে কসবা থানার পুলিশ কে নিয়ে শেক্সপিয়ার থানার পুলিশ তাঁর বাড়িতে নোটিশ দিয়ে আসে৷ হুমায়ুন কবীর জানান, তাঁকে ৯ সেপ্টেম্বর তলব করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*