শিশু দিবসে খুদে শিশুদের পাশে ‘উৎকর্ষে আরোহণ’, স্কুলব্যাগ,শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

Spread the love

রোজদিন ডেস্ক : 

শিশুদের সুস্থ বিকাশ, শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শিশু দিবস উপলক্ষে বিশেষ সামাজিক উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘উৎকর্ষে আরোহণ’।
শনিবার শিশু দিবস উপলক্ষে উলুবেড়িয়া-১ ব্লকের তিনটি আই সি ডি এস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৩ বছর থেকে ৬ বছর পর্যন্ত ক্ষুদে শিশুদের হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ, শিক্ষা ও খাদ্যসামগ্রী।


সংগঠনের উদ্যোগে বড়গাছিয়া মোল্লাপাড়া আই সি ডি এস কেন্দ্র, উত্তরপালপাড়া শীতলাতলা আই সি ডি এস কেন্দ্র এবং মৌবেশিয়া মধ্যপাড়া আই সি ডি এস কেন্দ্রে শিশুদের নিয়ে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির জন্য উলুবেড়িয়া-১ ব্লকের সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
উৎকর্ষে আরোহনের আহ্বায়ক অনুপম মজুমদার বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের হাতে স্কুলব্যাগ, জলের বোতল, ফল এবং শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়েছে। শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি উৎসাহিত করা এবং শিক্ষার প্রয়োজনীয় পরিকাঠামো ও সামগ্রী প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের সার্বিক বিকাশ এবং সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানোর বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
আই সি ডি এস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শিক্ষিকারা জানান, এই ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে উৎকর্ষে আরোহনের মতো অন্যান্য সংগঠনগুলি শিশুদের কল্যাণে এগিয়ে এলে সমাজের পিছিয়েপড়া পরিবারের ছেলে মেয়েরা শিক্ষা ক্ষেত্রে আরো উন্নতি করতে পারবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*