পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই ভাইবোন, উদ্ধার হলো দেহ

Spread the love
পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই ভাইবোন। ঘটনাটা ঘটেছে বারুইপুরের ফুলতলার রাম পল্লীতে। শুক্রবার দু’জনের দেহ উদ্ধার করেছে পুলিশ।
রাম পল্লী এলাকায় বাড়ি সঙ্গীতা ও আকাশ সরদার। সঙ্গীতার বয়স ১১ বছর। আকাশের ৯। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনই বাড়ির পাশের পুকুরে স্নান করতে যেত তারা। বৃহস্পতিবারও গেছিল। কোনও ভাবে পা পিছলে দু’জনেই জলে তলিয়ে যায়।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, আকাশ প্রথমে জলে পড়ে গেছিল। তাকে বাঁচানোর চেষ্টা করে সঙ্গীতা। সে সাঁতার জানত। কিন্তু, ভাইকে বাঁচাতে গিয়ে কোনও ভাবে সেও জলে পড়ে যায়। তাদের বাঁচাতে ছুটে এসেছিলেন স্থানীয়েরা। তবে, উদ্ধার করতে পারেননি।
আজ সকালে পুলিশ ডুবুরি নামিয়ে দু’জনের দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পরে দু’জনের দেহই পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*