সামান্য হলেও কমলো জ্বালানির দাম; পড়ুন!

Spread the love

শুক্রবার সামান্য হলেও কমলো জ্বালানির দাম ৷ প্রতি লিটার পেট্রলের দাম কমলো ২৫ পয়সা করে ৷ অন্যদিকে ডিজেলের দাম কমল প্রতি লিটারে ৭ পয়সা ৷ নয়াদিল্লিতে এই নতুন দাম শুক্রবার থেকেই ধার্য করা হবে ৷ রাজধানীতে এখন প্রতি লিটার পেট্রলের দাম ৮০.৮৫ টাকা, ডিজেলের দাম ৭৪.৭৩ টাকা ৷ তবে দামে সব শহরকে টেক্কা দিচ্ছে মুম্বই ৷ প্রতি লিটার পেট্রলের দাম সেখানে ৮৬.৩৩ টাকা, ডিজেলের দাম ৭৮.৩৩ টাকা ৷

উল্লেখ্য, গত বেশ কয়েক মাস ধরে লাগাতার মূল্যবৃদ্ধির পরে চলতি সপ্তাহে কয়েক বার সামান্য হলেও দাম কমেছে জ্বালানির ৷ সেটাই কিছুটা স্বস্তি দিচ্ছে আম জনতাকে ৷ ১৫ই অক্টোবর তেল কোম্পানির কর্তাদের সঙ্গে পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের পরে কিছুটা হারে তেলের দাম কমে ৷

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*