হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত দশটা নাগাদ হাসপাতালের ফার্মাসিতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৪ ইঞ্জিন এসে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রোগীদের কোনও ক্ষতি না হলেও ফার্মাসির বেশ কিছু ওষুধ পুড়ে নষ্ট হয়েছে। তবে কত টাকার ওষুধ পুড়েছে, সেই নিয়ে এখনও কোনও হিসেব দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

Be the first to comment