বারুইপুর, মূল অভিযুক্ত গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক :

বারুইপুরের বালিকা ধর্ষণ, খুনের নৃশংস ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ সর্দার কে আজ গ্রেফতার করল পুলিশ। তাকে নিয়ে হাড় হিম করা এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশে অভিযুক্তদের খোঁজে গতকাল থেকে সর্বশক্তি দিয়ে তৎপর হয়েছে ছয় সদস্যের এসটিএফ সহ বারুইপুর পুলিশও। গতকাল রাতভর তল্লাশি চালিয়ে দুজন সন্দেহভাজনকে গ্রেফতার ও তিনজনকে আটক করে পুলিশ। আজ বড় সাফল্য আসে মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার করে। আজই তাকে আদালতে তোলা হবে। রাজ্যে নতুন সরকার আসার পর বারুইপুরের এই হাড় হিম ঘটনা তোলপাড় তুলেছে সারা রাজ্যে। প্রতিবাদ, তুমুল বিক্ষোভে সরব হয়েছেন স্থানীয় মানুষ। গতকাল অন্যতম এক সন্দেহভাজন গণপিটুনিতে প্রাণ হারায়৷ পরিস্থিতি আজও থমথমে।

অন্যদিকে মমতাপন্থী তৃণমূলের কয়েকজন নেতা আজ বারুইপুরে যাচ্ছেন। দোলা সেন, প্রতিমা মন্ডল, বিমান ব্যানার্জি প্রমুখ নেতা সেখানে যাচ্ছেন। পথে মাঝে মাঝে তাঁদের থামতে হলেও ঘটনাস্থলে যেতে এখনও কোন বাধা দেওয়া হয়নি বলে প্রকাশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে যেতে পারেন ভেবে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*