রোজদিন ডেস্ক: বারুইপুরে সাম্প্রতিক ঘটনায় উসকানি দেওয়ার র অভিযোগে ধৃত সি পি এম নেতা লাহেক আলি র ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। লাহেক আলি ও তাঁর দলের অভিযোগ, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বারুইপুরে বালিকা কে নৃশংস ভাবে ধর্ষণ, খুনের ঘটনার তিনি প্রতিবাদী মুখ ছিলেন৷ সোমবার টানটান উত্তেজনা কর পরিস্থিতিতে তাঁকে কড়া প্রহরায় আদালতে আনে পুলিশ। আক্রান্ত হওয়ার আশঙ্কায় তাঁকে হেলমেট পরিয়ে আনা হয়। সিপি এম এর তীব্র প্রতিবাদ করেছে।
তাঁর পক্ষে বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি, রানা গাঙ্গুলি সহ কুড়ি জন আইনজীবী ছিলেন। তাঁরা তাঁর জামিনের আবেদন করেন।
বিপক্ষে সরকারি আইনজীবী বিভাদ চ্যাটার্জি সহ জনা ত্রিশ আইনজীবী ছিলেন। দুপক্ষের আইনজীবী দের পারস্পরিক বিতর্কে আদালত কক্ষ সরগরম হয়ে ওঠে। লাহেক আলি র আইনজীবী রা তিনি নির্দোষ জানিয়ে জামিনের আবেদন করেন। বিচারপতি নীলাঞ্জন মল্লিক তাঁকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
আইনজীবী সায়ন ব্যানার্জির অভিযোগ, মুখ্যমন্ত্রী র কথায় তাঁকে খুশি করতেই লাহেক আলি কে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রতিবাদী হয়ে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানো ই তাঁর অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে বলে তাঁরা মন্তব্য করেন।
আদালত চত্বরে সিপিএম নেতা তুষার ঘোষ, স্বপন নস্কর, অলোক ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

Be the first to comment