বেনজির রায়! একসঙ্গে ৩ জনের ফাঁসির সাজা জলপাইগুড়ি জেলা আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- একদিনে তিন জনের ফাঁসির সাজা ঘোষণা করল জলপাইগুড়ির জেলা আদালত। এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এই ঐতিহাসিক রায় দিল জলপাইগুড়ি বিশেষ পকসো আদালত।

২০২০ সালে রাজগঞ্জ থানা এলাকায় ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে ফাঁসির সাজা শোনালেন বিচারক রিন্টু শূর। দীর্ঘ প্রায় চার বছর ধরে মামলার শুনানি ও একাধিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর আজ বিশেষ পকসো আদালত এই রায় ঘোষণা করে। মামলার সরকারি কৌঁসুলি দেবাশিস দত্ত জানান, “জলপাইগুড়িতে এই প্রথম একসঙ্গে তিনজনকে ধর্ষণ মামলায় ফাঁসির সাজা দেওয়া হল। এটি নজিরবিহীন।”

উল্লেখ্য, এই প্রথমবার জলপাইগুড়িতে ধর্ষণ মামলায় একসঙ্গে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হল। ঘটনার সূত্রপাত ২০২০ সালের আগস্টে। অভিযোগ, ওই নাবালিকাকে প্রথমে অপহরণ করা হয়। তারপর তাকে ধর্ষণ করে খুন করা হয় এবং মৃতদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়, যাতে প্রমাণ লোপাট করা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*