কামদুনি-তামান্না থেকে শুরু করে আর জি কর ও কলেজ ক্যাম্পাসে গণধর্ষণ, প্রতিবাদে লালবাজার অভিযান করল কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার বৃষ্টিমাথায় কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন কংগ্রেস কর্মীরা। তাঁদের অভিযোগ একাধিক কলেজ ক্যাম্পাসে নারী নির্যাতন। প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁরই নেতৃত্বে কংগ্রেস কর্মীরা রাস্তায় আজ নেমেছেন। তাঁদের স্লোগান ছিল ‘কামদুনি থেকে তামান্না, এই তৃণমূল সরকার আর না’… পোস্টারে প্রতিবাদ কংগ্রেসের,চলে লালবাজার অভিযানও।

এই মিছিল বউবাজার হয়ে লালবাজারের দিকে এগোয়। কংগ্রেসের অভিযোগ আর জি কর থেকে কসবা ল’কলেজ সহ রাজ্যের একাধিক ক্যাম্পাসে নারী নির্যাতনের অভিযোগ উঠছে। কালীগঞ্জে তমান্নার মত একটা শিশুকে পর্যন্ত প্রাণ দিতে হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে। এরাজ্যের পুলিশের ভূমিকাই বা কি ,সেই বিষয়ে প্রশ্ন তুলেছে। এদিন মিছিল শুরু হতেই ছোঁড়া হয় ডিম বলে অভিযোগ।

এদিন কলেজস্ট্রিট থেকে মিছিল শুরু করে সেন্ট্রাল এভিনিউ এসে কিছুক্ষণ অবস্থান করে কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রবল বৃষ্টিপাত মাথায় নিয়েই তারা এই মিছিল শুরু করে। তবে বউবাজার ফিয়ার্স লেনের মুখে ব্যারিকেড করে কংগ্রেসের কর্মী সমর্থকদের আটকে দেয় পুলিশ। বিক্ষোপকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। তার মধ্যেই পুলিশের দিকে লক্ষ্য করে কিছু ডিম ছড়া হয়। তবে কংগ্রেস নেতাদের অবশ্য অভিযোগ তাদের এই অভিযানকে বদনাম করার জন্য পুলিশ লোক দিয়ে ডিম ছুড়িয়েছে। কংগ্রেস সহকর্মীরা, কলকাতা পুলিশের নগরপালের সঙ্গে দেখা করে তাদের দাবিপত্র দিতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ অবশ্য সেই সুযোগ তাদের দেননি। তার আগেই অবস্থান স্থল থেকে কংগ্রেস নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*