বাঙালির আইকন মহানায়ক উত্তম কুমার : আজ তাঁর প্রয়াণ দিবস

Spread the love

অমৃতা ঘোষ, কলকাতা:- উনিশের দশকের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের আজ ৪৪ তম প্রয়াণ দিবস। চলচ্চিত্র জগতে পা রাখার পর তাঁর প্রকৃত নাম অরুন কুমার চট্টোপাধ্যায় থেকে হয় উত্তম কুমার। মহানায়ক জন্মেছিলেন ৩ সেপ্টেম্বর ১৯২৬ সালে। তাঁর আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি কলকাতায় ভবানীপুরে ৫১ আহিরীটোলা স্ট্রীটে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মা চপলা দেবী। তাঁর এক দিদি ও দুই ভাই ছিলেন, বরুণ কুমার ও তরুণ কুমার।

১৯৮০ সালে ২৪ শে জুলাই হঠাৎই হৃদরোগ জনিত কারণে মহানায়কের মৃত্যু হয়। মহানায়ক উত্তম কুমার ছিলেন উনিশের দশকে বাংলা চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ ও সুনামধন্য বিখ্যাত অভিনেতা।এছাড়াও তিনি ছিলেন চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সংগীত পরিচালক ও গায়ক। অভিনয় জগতে তাঁর শ্রেষ্ঠত্বের জন্য তাঁকে “মহানায়ক” নামে আখ্যা দেওয়া হয়। মহানায়ক উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাঁর রূপ গুণ ও অভিনয়ের জন্য সবচেয়ে সফল , জনপ্রিয় ও শীর্ষস্থানের একজন অভিনেতা ছিলেন। একপ্রকার বাঙালি সংস্কৃতির আইডল ও আইকন হিসেবে প্রত্যেকটি বাঙালির মনে ঘর করে আছেন তিনি। তাঁর ভক্তরা তাকে “গুরু” বলে ডাকতো। মহানায়ক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রোমান্টিক হিরোও ছিলেন। তাঁর খ্যাতি শুধুমাত্র এ দেশেই নয় সুদূর বিশ্বব্যাপী বাঙ্গালিদের মধ্যে বেষ্টিত।

মহানায়ক তাঁর অভিনয় জীবনে বহু পুরস্কার পেয়েছেন। যার মধ‍্যে পাঁচবার জাতীয় পুরস্কার, আটবার বিএফজেএ পুরস্কার ও তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। ভারত সরকার কর্তৃক ১৯৭৫ সালে তিনি “মহানায়ক” উপাধি পান (সংসদে ঘোষিত হয়) এবং পুরস্কার মুল‍্য ৫০,০০০ টাকা তাঁকে দেওয়া হয়।

মহানায়ক তাঁর অভিনয় জীবনে মোট ২০২টি ছবি করেছিলেন। তবে শুধুমাত্র বাংলা ছবি নয়, সেখানে ১৫ টি হিন্দি ছবিও আছে। তাঁর সর্বশ্রেষ্ঠ ছবিগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছবি হলো হারানো সুর, ঝিন্দের বন্দী, সপ্তপদী, অগ্নিপরীক্ষা, জতুগৃহ, লাল পাথর, থানা থেকে আসছি, নায়ক, রাজদ্রোহী, এন্টনি ফিরিঙ্গি, চৌরঙ্গী, এখানে পিঞ্জর ,স্ত্রী ,অগ্নিশ্বর ,সন্ন্যাসী রাজা, অমানুষ, ইত্যাদি। ১৯৬৭ সালে মহানায়ককে তাঁর অভিনীত চিড়িয়াখানাএন্টনি ফিরিঙ্গির জন্য বাংলা চলচ্চিত্র জগতে সবচাইতে জনপ্রিয় ও সফল অভিনেতা হিসেবে সম্মানিত করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০০৯ সালে টালিগঞ্জ মেট্রো স্টেশনের নামকরণ করা হয় মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। এরপর ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই বাংলা চলচ্চিত্র জগতে মহানায়ক পুরস্কার চালু করা হয় তাঁর স্মৃতির উদ্দেশ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*