নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে গবেষণা করার সুযোগ পেল বাংলার ইন্দ্রজিৎ মন্ডল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে গবেষণা করার সুযোগ পেল ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ছাত্র ইন্দ্রজিৎ মণ্ডল।

কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ় স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ইন্দ্রজিৎ। ছেলের এই সাফল্যে স্বভাবতই খুশি তার বাবা মা। উল্লেখ্য নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টার প্রতিবছর বিভিন্ন দেশ থেকে বাছাই করা ছাত্রদের নিয়ে গবেষণার কাজে অংশগ্রহণ করার অনুমতি মেলে। তার জন্য প্রতিবছর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতার একটি নির্দিষ্ট থিম বা বিষয় দেওয়া থাকে। সেই বিষয়ের উপরে একটি প্রোপোজ়াল লিখে জমা দিতে হয়। সেই প্রোপোজালের উপরে ভিত্তি করে প্রাথমিক পর্যায়ের নির্বাচন করা হয়।

মোট চারটি পর্যায়ে চলে নির্বাচন। প্রথমে রিজিওনাল লেভেলে রাজ্যের স্কুলগুলির মধ্যে থেকে সবচেয়ে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হয়। এরপরে ন্যাশনাল লেভেলে দেশের মধ্যে সবচেয়ে সেরাকে বেছে নিয়ে চলে এশিয়ান লেভেলের নির্বাচন। সবশেষে ইন্টারন্যাশনাল লেভেলে ফলাফলের ভিত্তিতে কেনেডি রিসার্চ সেন্টারে স্পেস ডিজাইন নিয়ে গবেষণার অনুমতি মেলে। সব ধাপ পেরিয়েই এই সুযোগ পেয়েছে ইন্দ্রজিৎ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*