গুজরাটে কাজে গিয়ে নির্মম অত্যাচারের শিকার বাংলার নাবালক, নিন্দা জানিয়ে সরব তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গুজরাটে কাজে গিয়ে মালিকের নির্মম অত্যাচারের শিকার বাংলার ছেলে। দিনের পর দিন অত্যাচারের জেরে শয্যাশায়ী সে। হাঁটাচলার ক্ষমতাটুকুও নেই‌।
নাবালকের পরিবারের তরফে জানানো হয়েছে, বছর দুয়েক আগে পারিবারের আর্থিক অনটনের কারণে গুজরাটে কাজে পাড়ি দেয় সে। রাজকোটের শিকারপুরের এক বাসিন্দার মাধ্যমে সিটি গোল্ডের কাজে যোগ দেয়। ‘ছেলের মতো রাখব’, এমন প্রতিশ্রুতি দিলেও শেষমেশ তার উল্টোটাই ঘটেছে। প্রায়ই বেধড়ক মারধর করা হত নাবালককে। বাড়ির লোকজনের সঙ্গে কথাও বলতে দিত না।
গত রবিবার হাওড়া থেকে নাবালককে বাড়িতে নিয়ে আসা হয়। অত্যাচারের বিবরণ জেনে পুরো বিষয়টি কালনা থানায় জানিয়েছে ওই নাবালকের পরিবার। বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নাবালক।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। ডবল ইঞ্জিন সরকারের গুজরাট। বিজেপি শাসিত রাজ্যে এক নাবালকের প্রতি এমন আচরণের তীব্র নিন্দা জানায় তৃণমূল। সাথে সাথে বাংলা বিরোধী বলে বিজেপিকে হ্যাশট্যাগ দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*