বর্তমান সরকারের উন্নয়নে সামিল হয়ে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করতে চাই: শংকর মালাকার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শঙ্কর মালাকার। কিছুক্ষণ আগেই তৃণমূল ভবনে তিনি রাজ্যের শাসকদলে যোগ দেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার, বৈশ্বানর চট্টোপাধ্যায়।

এদিন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, ‘শঙ্কর মালাকারকে আমি দলে স্বাগত জানাচ্ছি। ২ বারের প্রাক্তন বিধায়ক। উত্তরবঙ্গে আমরা শক্তিশালী হতে পারব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হচ্ছেন তিনি।’

তৃণমূলে যোগ দিয়ে শঙ্কর মালাকার বলেন, ‘২০১৪ সাল থেকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গে ওরা ছাড়খার করছে। কামতাপুর, গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে। উত্তরবঙ্গ আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে। উত্তরবঙ্গে সহজ সরল লোকজনকে লোভ দেখিয়ে ছারখার করছে। বিজেপির সঙ্গে লড়তে গেলে কংগ্রেস থেকে হবে না। তৃণমূলই পারে বিজেপির সঙ্গে লড়তে।’

তিনি আরোও বলেন, “আমি ১০ বছর বিধায়ক ছিলাম, মানুষকে কোনও সেবা করতে পারিনি। শাসকদলে না থাকলে মানুষকে পরিষেবা দেওয়া য়ায় না। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। যে উন্নয়ন হচ্ছে, তাতে সামিল হয়ে আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করতে চাই। তৃণমূল শক্তিশালী হবে উত্তরবঙ্গে। বিজেপিকে পরাস্ত করতে পারবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*